Thursday, 14 June 2018

কথা জমে আছে কত !


অনেক ।

গতবছর ২রা ফ্রেব্রুয়ারি শেষ লিখেছিলাম ব্লগের পাতায় । তারপর আর লেখার স্পৃহা অনুভব করিনি । অনিন্দ্যদা কেবল লিখিয়ে নিয়েছিল “নিষিদ্ধ জ্ঞানবৃক্ষের আলোকময় কুঠুরি” লেখাটা, এককমাত্রা’র জন্য - সেটা অবিশ্যি ছাপা পত্রিকা । তাছাড়া আর কিইবা লিখব ! কিইবা বলার আছে আমার ! কিছুই না ।
তবুও কথা জমে আছে, অনেক ।

আজ কি তবে সব কথা বলতে এসেছি । না, একেবারেই না । শুধু, জানাতে এসেছি যে জমেছে । আসলে যাদের কাছে বলা যায়, তারা এভাবে শুনতে চায় না । তারা চায়, তাদের কাছে বসে, হাতে হাত ধরে, কোলে মাথা রেখে বলি । তারা চায় জাপটে বুকের কাছে ধরতে । তাদের মনেও আছে অনেক কিছু জমে । তারা বলবে না । শুধু শুনলেই তাদের সব বলা হয়ে যাবে । অনেকদিন তো হল । আর কতদিন বল । জানি, সারাটা জীবন । তবুও তো, জিজ্ঞাসা করলে বুকের ওজন কিছুটা হাল্কা হয় । শুধু কিছু অতীত সঞ্চয় করতে চাই না বলে কথাগুলো বলে ফেলার ঠিক আগে থেমে যাই । যেমন এখন !

এখন শুধু বলতে এসেছি, বলছি না মানে কিছু বলার নেই তা নয় । শুধু বলতে ইচ্ছে করছে না ।