Wednesday, 30 April 2014

মা , তোমার অতৃপ্ত খিদে .....


দামিনী সঙ্গে অপূর্বর সম্পর্কটা বেশ কয়েক বছরের । সেদিন বৃষ্টির সন্ধ্যেবেলা নিতান্ত মজা করেই দামিনী বলেছিল ,
 
-     -  তুমি আমায় মোটেই ভালবাস না !!
-    -   কেন তার আবার প্রমান দিতে হবে নাকি যে তোমাকেই আমি সবথেকে ভালবাসি ।
-    - হবে বৈকি ।
-    - তা কি করতে হবে বলে ফেল , তোমার জন্য সবকিছু আমি করতে পারি ।
-     -  তবে তুমি আমার জন্য সল্টলেকে একটা মস্ত ফ্ল্যাট নাও আর বড় গাড়ি , সঙ্গে আমার যত ইচ্ছে ততটা গয়না কিনে দাও , তবে বুঝব তুমি ভালবাস ।
-      - ব্যাস ! এটুকু ।

তারপর মাত্র কয়েকদিনের  মধ্যেই অপূর্ব সেই সমস্ত দাবি মিটিয়ে দিয়ে নতুন ফ্ল্যাটের দেয়ালে ঠেস দিয়ে বুক ফুলিয়ে দামিনীকে বলেছিল ,
-       কি তবে বুঝলে তো তোমাকে আমি কতটা ভালবাসি । 

নিতান্ত মজা করে বলে ফেলা কথাগুলো থেকে কখন মন সরে আসে তা মনও জানে না । দামিনীর মনে যেন কিসব একটা ঘটে গেল , সে বলল ,

-     -  এ তো সব্বাই পারে । এর দ্বারা কি ভালবাসা প্রমান হয় নাকি ।
-     -  হা হা !! আর কি চাই ম্যাডাম !
-       -তুমি এমন কিছু পারবে যা আগে কেউ তার প্রেমিকার জন্য পারেনি ?
-     -  বলে ফেল , বললাম তো তোমার জন্য আমি সব করতে পারি ।
-      - তাহলে যাও , গিয়ে আমাকে উপহার দাও তোমার মায়ের কাটা মুন্ডু , পারবে ?
-     -  ও বাবা , এটা একটা ব্যাপার হল , আমি এক্ষুনি যাচ্ছি ।

অপূর্ব ছুটে বাড়ি ফিরে এল তারপর সদ্য খেতে বসা মায়ের মুন্ডুটা আচমকা ধর থেকে এক কোপে আলাদা করে ফেলল । তারপর সেই কাটা মুণ্ডু হাতে নিয়ে আবার ছুটতে ছুটতে ফিরে আসছিল দামিনীর কাছে , সারা রাস্তা রক্তে পিচ্ছিল হচ্ছিল । যেই দামিনীর ঘরে ঢুকতে যাবে অপূর্ব অম্নি চৌকাঠে ধাক্কা খেয়ে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল । মাথা তুলে উঠতে যাবে তখন অপূর্ব দেখল তার মায়ের মাথা আর ও মুখোমুখি । সেই কাটা মুন্ডুটা আচমকা কথা বলে উঠল এবার ,
-     
-        - বাছা তোর লাগেনি তো । 

(মঁপাঁসার গল্প অনুকরনে)


No comments:

Post a Comment

I am waiting for your valuable comment. Please comment. Thank you..