Wednesday, 30 June 2021

একটি ভিডিও ও একটি দীর্ঘ প্রতিক্রিয়া


প্রযুক্তির অভিঘাতে আমরা একুশ শতকে এসে পৌঁছে গিয়েছি এমন সব কল্পনাতীত যাপন পরিসরে যা বদলে দিচ্ছে মানুষের যাবতীয় সম্পর্ককেই। কৃত্রিম বুদ্ধিমত্তার অভিসার ও সদ্য সদ্য ৫জি প্রযুক্তির প্রচলন আমাদের অস্তিত্বকেই নতুন ভাবে নির্মাণ করছে। বলা হচ্ছে, পরামানব (ট্রান্সহিউম্যান) নামক এমন এক ভবিষ্যৎ সত্তার কথা যা আমাদের নিয়ে যেতে পারে নবতর অস্তিত্বে। এর সামাজিক-অর্থনৈতিক ফলাফল কেমন হতে পারে আর সম্ভাবনা বা বিপন্নতার দিকই বা কী- সেইসব নিয়ে এই ভিডিও।




'ট্রান্সহিউম্যানিজম'- প্রসঙ্গে গত ২৭শে জু এই ইউটিউব ভিডিও প্রকাশিত হয়েছিল 'শত ফুল' চ্যানেলের তরফে। তারই একটি দীর্ঘ প্রতিক্রিয়া লিখেছেন নীলকন্ঠ আচার্য। 

---------------------------------------------------------------------- 

কৃত্ৰিম বুদ্ধিমত্তা, পরামানব, রোবোটিক্স, এডভান্সড অটোমেশন বা এক কথায় সমসাময়িক চরম উন্নত প্রযুক্তি - যেভাবেই বলা হোক না কেন এসব তো সবসময়ই শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে উদ্ভাবিত ব্যবহৃত ও পরিচালিত হয়ে এসেছে এবং ভবিষ্যতেও হতে চলেছে। সীমাহীন ক্ষমতা ও মুনাফার পারস্পরিক ঔরসে বিভন্ন সময়ে জাত মানব সমাজ ও প্রকৃতি-পরিবেশ বিরোধী যে-সকল কুৎসিৎ ও নিষ্ঠুর পন্থাগুলি প্রয়োগ করা হয়ে চলেছে বর্তমান আলোচ্য বিষয়টি তার অন্যতম।

এই অর্থে, কৃত্ৰিম বুদ্ধিমত্তা, ক্ষমতা ও মুনাফা একত্রে একটি ডেভিল সত্বা যা মানব সমাজ ও প্রকৃতি- পরিবেশের ঘোরতর বিরোধী যার অস্তিত্বের স্থায়ীত্ব তার বিরোধী সত্বার (মানবজাতি ও প্রকৃতি-পরিবেশ) ক্রমশ ধ্বংসাধনের শর্তে নিহিত। দেশ দখল, উপনিবেশ স্হাপন, যুদ্ধ, গণহত্যা, 'শিল্প বিপ্লব' ও পরিবেশ ধ্বসের যুগপৎ অভিযান দিয়ে যার যাত্রাপথ শুরু হয়েছিল সেই যাত্রাপথের ধারাবাহিকতায় শাসকের অন্যতম ম্যানুভারিং/অপকৌশলমূলক সংযোজনগুলি ছিল 'কল্যানমূলক রাষ্ট্র পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রন- জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রকল্প।

একবিংশ শতাব্দির প্রারম্ভেই প্রযুক্তি, পুঁজি, মুনাফা ও ক্ষমতার অপরিসীম ও অকল্পনীয় বৃদ্ধি ও কেন্দ্রীভবনের অনিবার্য তাড়নায় এবার সংযোজিত হতে চলেছে UBI(Universal Basic Income) প্রকল্প, নতুন নামের আবরণে ভিন্ন ধর্মী উৎপাদন সম্পর্ক ও অর্থনীতি ( গিগ অর্থনীতি, স্টার্ট আপ অর্থনীতি, চুক্তিভিত্তিক স্বল্প ও মাঝারী দৈর্ঘ্যের সরকারি/বেসরকারি চাকরি বা কাজ) এবং যার তাড়িত অভিমুখ হল ওয়ান ওয়ার্ল্ড ও ওয়ান ওয়ার্ল্ড অর্ডার। এই যাত্রাপথে এখন ওদের প্রয়োজন হয়ে পড়েছে আরও সব 'সাহসী' প্রকল্পের যারমধ্যে অন্যতম হল জনসংখ্যার বিনাশ বা ডিপপুলেশন প্রকল্প। কিভাবে?

ওই, সেই হাতিয়ার - বিজ্ঞান - প্রযুক্তি (জিন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরামানব) এবং আরও আরও চরম কেন্দ্রীভূত নিষ্ঠুরতম ভয়ংকর শাসণ পদ্ধতি। এই হল পরিস্থিতির একটি পক্ষ। এবং এর অপর পক্ষ হল শাষিত মানবসমাজ ও তার প্রকৃতি- পরিবেশ। আজকের অবস্হায় ওদের করায়ত্ত কৃত্রিম বুদ্ধিমত্তা, পরামানব বা জিনপ্রযুক্তি হল ওদের বিপক্ষের হাতিয়ার। ওদের অস্ত্র। শাষিত মানবসমাজ ওদের আধুনিক প্রযুক্তির 'অবাক করা' ক্ষমতাশক্তির অভিঘাতে অবচেতনে যেন অভিভূত হয়ে মানসিকভাবে বশীভূত বা অধিনস্হ (mental subjugation) না হয়ে পড়ি। তাহলেই বিপদ।

অর্থাৎ বৌদ্ধিক অবস্হানের বিচারে। এমন অবস্হানের শিকার হয়ে পড়লে নিজের অজান্তেই ওদের এইধরণের হাতিয়ারগুলোর চরিত্র ব্যাখ্যায় কোথাও যেন মহিমান্বিত করে ফেলার অযথাযথ অবস্হানের শিকার হয়ে পড়ার বিপদ ঘটতে পারে। তাই প্রশ্ন এটা নয় যে প্রযুক্তির অভিনবত্বকে কেবল তুলে ধরা বরং প্রশ্ন এটাই যে শাষিত মানবসমাজ কিভাবে ওদের এই প্রযুক্তির বাধাকে অতিক্রম করবে এবং এই প্রযুক্তির উপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করবে। "শত ফুল"- এর চলমান সার্বিক উদ্যোগ প্রশংসনীয়। প্রশংসনীয় গুরুত্বপূর্ণ বিবিধ বিষয়ে এর চলমানতার প্রচেষ্টা। এই প্রচেষ্টা আরও সফলতার সঙ্গে এগিয়ে চলুক।

তাহলে এখন আমাদের প্রধান কর্তব্য কি ?

আমাদের কর্তব্য হল একদিকে বিষয় উদ্ঘাটন উন্মোচন, 'চতুর্থ শিল্পবিপ্লব যুগের' শাসকের অর্থাৎ পুঁজি, মুনাফা, প্রযুক্তি ও ক্ষমতার একীভুত সত্তা যার অস্তিত্ব মানবসমাজ ও প্রকৃতি- পরিবেশের ক্রমাগত এবং অবশ্যই আরও দ্রুততর বিনাশের উপরেই নির্ভরশীল, সেই শাসক সত্বার চলমান নানান অপকৌশল অভিসন্ধিগুলির প্রতিহত ও প্রতিরোধহেতু পথ-পন্হা সম্পর্কে যথাসম্ভব বস্তুনিষ্ঠ আলোকপাতের চেষ্টা করা। একাজে আরও সংহত হওয়া। বস্তুতঃ সেই প্রয়াস চলছেও। 'শত ফুল' তার অন্যতম প্রক্রিয়া বা উদ্যোগ বলে আমার মনে হয়। এই উদ্যোগের পাশাপাশি আরও অনেকেই আপোষহীন ও নিরলসভাবে বিভিন্ন সক্রিয় সংগঠনের ও উদ্যোগের মাধ্যমে লড়াই জারি রেখেছেন। এটা বজায় রাখতেই হবে।


Friday, 18 June 2021

একটি বিতর্কসভা ও ভাদুড়ে কেত্তন



ছবিঃ ইন্টারনেটের দৌলতে প্রাপ্ত

 

‘বাঘের মতন বাঙালীর ও কী সংরক্ষণ প্রয়োজন?’ – শিরোনামের একটি অনুষ্ঠানে চন্দ্রিল ভট্টাচার্য তথা বহু বিদগ্ধজনের বক্তব্য শুনলাম। মোটের ওপরে ৭৭হাজার মানুষ ভিডিওটি দেখেছেন, ১৭৭জন মন্তব্য করেছেন ও ১৭০০জন লাইক করেছেন। অভীক ও অনিন্দ্যদার সঙ্গে কথা হচ্ছিল ব্যাপারটা নিয়ে। প্রথমেই বলে রাখি, এত তীব্র বৈদগ্ধ্যের মধ্যে নজর কাড়ল ‘বাঙালী’ ও ‘কী’ বানান দুটি এবং ‘বাঙালীর’ ও ‘ও’-এর মধ্যস্থ স্পেসটি। যাই হোক, সে-ব্যাপারের আলোচনা ব্যতিরেকেও যে-কথাগুলি সবথেকে নাড়া দিল তা হল, কোন বাঙালির সংরক্ষণের কথা এই আলোচনায় বলা হল, সেটি। একইসঙ্গে কমেন্টে-লাইকে-ভিউতে এই যে হুল্লোড় সেটাইবা কোন বাঙালির? ১০কোটি বাঙালিকে নিশ্চয় একই ব্রাকেটে ফেলে জেনেরালাইজেশনটি করা হয়নি। তাহলে?

ভারতীয় বাঙালি সমাজে আর্থনীতিক প্রেক্ষিতে মূলত তিনটে শ্রেণি – তেড়ে বড়লোক, ছা-পোষা চাকুরিজীবী অথবা সিকি-ব্যবসায়ী ও কৃষক-দিনমজুর-শ্রমিক-গৃহপরিচারিকা-মুটেঝাঁকাঠেলাওয়ালা, অর্থাৎ উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। চিরকাল বেশিরভাগ উচ্চবিত্তই সংস্কৃতিকে পণ্য হিসাবে আর নিম্নবিত্ত বিনোদন হিসাবে দেখেছেন। মধ্যবিত্ত মধ্যমপন্থায় থেকেও এককালে অল্প মাইনের চাকুরি করে খানিক ভাবনা-চিন্তা করেছে ও নিজেকে কেউকেটা ভেবে শান্তিবারি পেয়েছে কিন্তু এখন সে-দিকেও ভোঁভাঁ দশা। পক্ষান্তরে এখন রাজনীতির ময়দানেও মধ্যবিত্তের স্থান-সংকুলান। ফলে আজ তার সরকারি চাকরির নিরাপত্তাও নেই, মননে-মনীষায় রাজত্বও নেই আর সংস্কৃতির ফক্কিকাও নেই – একেবারে ‘করে তো করে কিয়া ভাই’ অবস্থা।

ফলে অস্তিত্ব যদি বিপন্নই হয় ও সংরক্ষণের যদি সত্যিই প্রয়োজন হয়, তবে তা একমাত্র এই শ্রেণিটির – বাকি কারও নয়। এক দশক পুরানো একটি তথ্য অনুযায়ী কলকাতাতে উচ্চবিত্ত ৩শতাংশ, মধ্যবিত্ত শ্রেণি মাত্র ১৬.৪শতাংশ ও নিম্নবিত্ত ও গরীবতর শ্রেণি ৮০.৭ শতাংশ। আর সাম্প্রতিক তথ্যানুযায়ী অর্থনীতিতে শেয়ার হিসাবে আছে, কৃষিজীবী ও মৎসজীবী শ্রেণির ২১.১৪শতাংশ, উৎপাদন ও অন্যান্যের ২৫.৫৬শতাংশ ও টার্শিয়ারি ক্ষেত্রের ৫৩.৩০শতাংশ। সেখানে এই বিতর্ক সভাটির টার্গেট অডিয়েন্স বা উচ্চকিত ‘বাঙালী’ আসলে কারা? উত্তর হল, মোটের ওপর সমাজের এই ১৬শতাংস মধ্যবিত্ত মানুষ (যদি সমগ্র রাজ্যের ওপরে অপরিবর্তিত গড় ও প্রোপোরশন ধরে নিই, তাতে যদিও বেশিই নেওয়া হয়, তাও নিলাম), যাঁদের জীবনে আজ টিঁকে থাকার প্রশ্নটি সবচেয়ে জরুরি হয়ে দেখা দিয়েছে। আর তাই চেঁচামেচি করে হল্লা বাঁধিয়ে মরাকান্না চলছে। আসলে তা হল সমুদ্রের মধ্যে খড়কুটো আঁকড়ে ধরার প্রয়াস।

এই একুশ শতকের দ্বিতীয় দশকে ইন্টারনেটের পরিসর ও গিগ অর্থনীতি শহরঘেষা বাঙালি মধ্যবিত্ত শ্রেণিটির বিলুপ্তির ঘোষণা করেছে। বর্তমানে এই শ্রেণিটি একটি পচা-গলা-দুর্গন্ধময় অবলুপ্তির পথে হাঁটা লাগিয়েছে। আগের দশক অব্দিও যে-শ্রেণি নামিদামি স্কুল কলেজে পড়িয়ে সন্তানাদির চাকরির নিশ্চিত সংস্থানে নিশ্চিন্ত ছিল, এখন সে-চোখে আর ঘুম নেই। নাচ-গান-খেলা সব কিছুতেই ভবিষ্যৎ দেখতে অপারগ। বিগত কয়েক বছরের বাজেটের সামারি দেখলেও বোঝা যায় মধ্যবিত্তের ভাঁড়ার শূন্য। তাইতো তাঁদের মিডিয়াগুলিও খালি অরণ্যরোদন করে বলে, ‘মধ্যবিত্তের কপালে কিছু জুটল না’। আসলে এই শ্রেণি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মতোই ধীরে ধীরে গরীব শ্রেণিতে মার্জ করে যাচ্ছে। তাই চিন্তার করাল ছায়া ক্রমাগত প্রসারিত হচ্ছে। ফলে অভিযোগ, নালিশ ও হতাশার অন্ত নেই।

এই অস্তিত্ব সংকটের পরিবেশ থেকে পরিত্রাণের রাস্তা বাতলাতে পারে এমন কোনও নতুন চিন্তাও এই শ্রেণি উদ্ভাসিত করতে সক্ষম হচ্ছে না। ফলে নিত্যনৈমিত্তিক এঁদো ও এঁটো কথা ফানুস ওড়ানো ছাড়া আর কোনও কাজই যেন অবশিষ্ট নেই। যাঁরা ধনী তাঁরা কী এল আর কী গেল তা নিয়ে আগেও বিচলিত ছিল না এখনও নয়। কেননা সময় অনুযায়ী নিজেদের অবস্থান বদলানোর মধ্যেই তাঁরা সর্বদা নিয়োজিত। অন্যদিকে গরীব শ্রেণির মানুষজনের কাছে এই অনিশ্চয়তার দিনগুলিই চিরদিনের সম্বল ছিল, এখনও আছে। ফলে তাঁদেরও নতুন করে কিছু যায় আসে না। সরকার কিছু দিলে তা বাড়তি পাওনা মনে করে খুশি হয়। আর সেখানে মধ্যবিত্ত কিছু পেলেও মনে করে যথেষ্ট পাওয়া হল না, তাই ছিঁচকাঁদুনের মতো ভ্যাভ্যা করে। পক্ষান্তরে মনে পড়ে যায় বেশ কিছু বছর আগে একটি চলচ্চিত্রে এক বাঙালি নারীর নগ্ন হওয়াকে কেন্দ্র করে বিতর্কসভা, বলা ভালো জাস্টিফিকেশন সভা, বসিয়েছিল একটি প্রথম সারির সংবাদমাধ্যম। সেখানেও সেই শহুরে মধ্যবিত্ত শ্রেণিই ছিল টার্গেট – কেননা উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের এসব ভ্যানতাড়ায় সময় অপব্যয় করার মত বিন্দুমাত্র সময় নেই। মতাদর্শ বা আইডিওলজি মাড়ানো মধ্যবিত্ত শ্রেণিকেই সেদিন এই চ্যানেলে বসে সবাই লাগাতার চাটন দিয়েছিল, আর সেই চাটন খেয়ে টিআরপি সাপ্লায়ার বাঙালি চুপসেও গিয়েছিল, ভেবেছিল ঠিকই তো বলছে। অথচ এই শ্রেণিরই পেছন মেরে খাওয়া প্রভুদের বিরুদ্ধে তেড়ে প্রতিবাদ করার দমটুকুও সেদিন সে জোটাতে পারেনি। সুতরাং, সত্যিই এঁদেরই সংকট সমাগত। তাইতো ক্রোধ-উষ্মা এমনমাত্রায় পৌঁছেছে যে, বিতর্কসভায় তুই-তোকারি পর্যন্ত স্তরে নির্দ্বিধায় নেমে যাওয়া যায় – আর মধ্যবিত্ত নিজবিষ্ঠা ঘেঁটে সুগন্ধীর স্বাদ আয়েশ করে উপভোগ করে।

সম্প্রতি কানাঘুষো শোনা গেছে গিগ অর্থনীতির কারণে কিছু উচ্চমানের বুদ্ধিজীবী সুবক্তাদের চাকরি চলে যাবার খবর, সত্যি মিথ্যে জানা নেই, আর চাকরি চলে গেছে বলে খোঁটা দেবার অমানবিক মানসিকতাও নেই, আন্তরিকভাবে চাই খবরটি মিথ্যে হোক। তবুও সত্যি বলেই প্রতিভাত হয় এইসব ফিসফাসগুলি, তা নাহলে কেন কিছু কবি-গাইয়ে-অভিনেতা-পরিচালক-ইত্যাদি বন্ধু-বন্ধু হাত ধরাধরি করে আচমকা একটি ওয়েবপত্রিকার(যাঁরা এতদিন লিটল ম্যাগাজিনকে নেড়ি বলে তাচ্ছিল্য করে বেড়াতেন) কাজে নিজেদের ছুঁড়ে মারবেন? অবাক হতে হয় এত কিছুর পরেও জমিদারের বাতিল ঝাড়বাতি আর গড়গড়ার মতো অহংকারে তাঁরা এখনও প্রচার করে বলেছেন যে, ‘দশগ্রাম সোনার দাম পঞ্চাশ হাজার টাকা আর আমাদের পত্রিকার দাম পঞ্চাশ টাকা’ অর্থাৎ সেই শহুরে পচাগলা মধ্যবিত্তের প্রতি উন্নাসিক মুখাপেক্ষিতা এখনও বন্ধ হয়নি। এত কিছু করে মধ্যবিত্ত বাঙালি কী কী পাবে? না সেই নব্বই দশকের যৌবনের ফচকেমি, চটকদার কিছু ঝালমুড়ি, যেগুলি বর্তমানে উপযোগিতাহীন পণ্য। আর তাতেই এমন একটা ভাব যেন সমগ্র বাঙালি সমাজকে পঞ্চাশ টাকায় শিক্ষিত-সভ্য করে দিচ্ছেন আর ভারি উপকার করছেন সমাজের, আসলে তো এটা নিজেদের কোনরকমে টিকিয়ে রাখার প্রচেষ্টা, তাই না। আর তাই-ই, বাঘা বাঘা মানুষজনের বিধিতেও জুটছে কোনোদিন ৫০লাইক কোনোদিন ১৫০, ব্যতিক্রম আছে, তবে তা বিরল, তাই উদাহরণ নয়। সাসটেনেবেল নতুন চিন্তা ছাড়া রক্ষা পাওয়ার কোনও উপায় নেই – এটাই বুঝতে পারছে না। সবাই কি আর সৌমিত্র চট্টোপাধ্যায় আর নির্মাল্য আচার্য হতে পারেন!!!  

মনে রাখতে হবে রাস্তাঘাটে, বাজারে সর্বত্র যে বাঙালিকে ঝুড়ি নিয়ে কিংবা দোকান খুলে বসতে দেখা যায় তাঁরা সকলেই কিন্তু উদ্যোগপতি এবং যে-বাঙালি এখন উবের-জোমাটো করছেন তাঁরাই গিগ অর্থনীতির প্রধান মুখ। তাঁরাই টিঁকে যাবেন শেষে। ব্যবসায়ী মানেই যে তাঁকে বিশাল শিল্পপতি হতে হবে, নইলে হবে না, তা নয়। আর যাঁরা তা পারবেন না সকলেই ফালতু এরকম উন্নাসিক ধারণা থেকে আয়োজিত এইসব বিতর্কসভাগুলি এককথায় দেউলেপনার বিশিষ্ট উদাহরণ। কেননা এগুলি জুটশ্রমিক, পানপাতা চাষী, রিক্সাচালক, গৃহপরিচারিকা থেকে বিরাট পুঁজিপতি ইত্যাদি সমস্ত বাঙালিকে একঘাটেই জল খাইয়ে সংরক্ষনের কথা বলে নিজেদের গুরুত্ব বাড়াতে চায়। ব্যর্থ অবশ্যই হয়। তাইতো ‘বঙ্গাই’ কিংবা ‘হঠাৎ যদি উঠল কথা’ অথবা ‘রান্নাবান্না’-এর মতো সাধারণ মানুষের চ্যানেলের থেকেও এগুলো কম জনপ্রিয় হয়। আসলে সমাজের মূলধারার মানুষের অন্তর থেকেই এগুলি বিচ্ছিন্ন। তাই আজ পশ্চিমবঙ্গের নিম্নবিত্তের ৮০ শতাংশ ও উচ্চবিত্তের ৩শতাংশ ব্যতিরেকে এইসব তার্কিক, নৈয়ায়িক ও বিশেষরূপে বৌদ্ধিক শ্রেণির সংরক্ষণের আশু-প্রয়োজন। কেননা তাঁরা তো আর ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়াতে পারেন না কিংবা সাধারণভাবে ব্যবসাও করতে পারেন না, ফলে তাঁরা বিতর্কসভার আয়োজন করেন ও শেষে দাবি করেন একটি বৌদ্ধিক চাকচিক্যময় নিশ্চিন্ত চাকুরি। বলতে চান তাঁরাই আসল বাঙালি, তাঁরা অর্থাৎ কলকাত্তাইয়া বাঙালিই হল বাঘ, বাকিরা পিঁপড়ে। তবুও তো এটাই ঠিক যে, বাঘেরই সংরক্ষণ দরকার হয়, পিঁপড়ে সভ্যতার আদিকাল থেকে নিজেই টিকে আছে, যতই তাকে পিষে মারার চেষ্টা হোক।  


Sunday, 6 June 2021

Is there any politics at all in violence?

 

Source: Google Images

It is said that violence is inextricably linked with Bengal politics. That is not entirely correct. It should be noted that violence is deeply involved in the political history of the world. Now ‘Politics in Violence’ or ‘Violence in Politics’ - which context would be correct as part of the interpretation of the widely used phrase ‘political violence’, that is to be judged. Pitirim Sorokin, a sociologist, concluded from a survey of European political history that an average of four years of peace is followed by one year full of violence. Lenin said about the last century that the period was about war and revolution. That is, if you peek into the heart of naming, which can be called the era of violence. And this is where the course of violence turns in two directions - one, state-established violence and two, mass violence. On the one hand, the state supports violence against foreign countries, on the other hand, it also causes violence against the people of the country. In the case of foreign countries, the state speaks of protection of borders or sovereignty, while in the case of homeland, the state claims that it is taking recourse to the law to maintain peace and order in the country. While that is reasonable to suppress terrorism, this becomes a serious irrationality in the case of protest movement or suppression of dissent. Similarly, there are two forms of mass violence. On the one hand it is the vengeance of the masses against the masses, and on the other hand it is the expression of the masses' resentment against the state. The first of these four divisions is called war, the second is state terrorism, the third is crime and the fourth is movement. Gandhiji was not uncontroversial about war, yet he was against it on a personal level, he wrote, 

I know that war is wrong, is an unmitigated evil. I know too that it has got to go”.

 On state terrorism, he wrote, 

The individual has a soul, but as the State is a soulless machine, it can never be weaned from violence to which it owes its very existence…The fear is always there that the State may use too much violence against those who differ from it”. 

And his clear view of crime is that, 

Crime is a disease like any other malady and is a product of the prevalent social system”.

 Needless to say, his position on the movement is that he is on the path of truth and non-violence.

There is politics in every aspect of life. If we linked it to violence, then everything from marital strife to civil war has to be blamed on politics. So it is important to think a little deeper. In fact, there is an implicit word hidden between politics and violence, which is called power. It is normal to have plurality in the society. And it is not uncommon for powerful groups in the majority to seek to maintain power through social and political control. But if this one-sided system continues for a long time, other sections of the society become victims of frustration and separatism. At the same time it starts becoming politically conscious. Then the fire of violence began. C wright Mills' statement in this context is, 

All politics is struggle for power; the ultimate kind of power is violence.” 

There are two forms of what Max Weber calls “legitimate violence” - one is already mentioned as state terrorism, and the other is the state's flexible approach to crime. Of all the controversies going on at this moment in West Bengal, the second one is the most important. But at the end of all the debates, it must be remembered that the reflection of violence is in fact a violence, there is no argument for or against politics. And at the end all violence eventually destroys human lives and property. That is probably why Gandhiji mentioned trusteeship. Although its practical application points to a society almost devoid of six evil instincts of life which is virtually impossible. So the ‘soulless’ state has to show a mindset of instinctless here. Ideology should be a rival to ideology. People should not become supporters of violence against ideology. The border line is here that education and taste have created between man and beast - not to be forgotten.


The Pandemics are certainly Man-made

 

Source : Google Images

The mysterious whispers of secrecy are rippling through the world about the convergence of whether SARS-CoV2 is a naturally occurring narrative or the rise of artificial science-humiliation. The answer is primarily volanting amidst the unrestricted art of incessantly involute horizon of infinite possibilities but the rhythm underlying any of this flamboyant presentment is devoid of precise evidence. Without perambulation into the unnecessary mud of that debate, it is an unfaltering pretension that the epidemic is man-made. An article by Nicholas Wade1, published a few days ago, strikes a chord at the heart of this idea. We can take these two hypotheses separately and can push the process of logical analysis towards the truth. Firstly, if we consider the artificial invention of the virus to be true, then we must not be oblivious about the infallible phrase of Francis Bacon that ‘truth is the daughter of time, not of authority’. And that's what evokes a thrilling memory of espionage from the days of World War II. We must not forget Lona Cohen, who handed over the blueprint of the atomic bomb to Soviet Russia and exposed the horrific game of destruction in front of world. And in the case of Covid too, we can expect the same dreaded standard of time to reemerge and the divulgence of this most ignominious atrocities in the history of human civilization.

 

Source : Google Images

But if there is a manifestation of the ogrish gruesomeness of nature behind Covid lues, then we have to blame the unbridled aggression of capital towards natural resources, as well as even human lives. David Quammen, the author of ‘Spillover: Animal Infections and the Next Human Pandemic’, wrote that, 

‘We invade tropical forests and other wild landscapes, which harbor so many species of animals and plants — and within those creatures, so many unknown viruses. We cut the trees; we kill the animals or cage them and send them to markets. We disrupt ecosystems, and we shake viruses loose from their natural hosts. When that happens, they need a new host. Often, we are it’2. 

Also an article3 in ‘Nature’ by Kate Jones and team indicated that almost 335 diseases that emerged between 1960 and 2004(the period of unlimited growth of manufacturing industry), at least 60% of which came are zoonotic. In this context, Thomas Gillespie, an associate professor in Emory University, told that, 

I am not at all surprised about the coronavirus outbreak. The majority of pathogens are still to be discovered. We are at the very tip of the iceberg.4

 

In addition to these, an article ‘Big Agriculture Is Leading to Ecological Collapse’ from ‘Foreign Policy’ also elucidated the current scenario of CO2 and other consequences of the destructive appetite of capital. On the other hand, the aspect that almost far from even imagination is the melting of permafrost due to climate change and global warming. Scientists told that, 

‘The increase in the active layer started in the 1990s and the long-term thawing of the permafrost only started very recently, the last 10 years or so. It’s just the beginning. But it will accelerate with time, and we should expect the degradation of permafrost to pick up over the next few decades.’

Source : Google Images


And what is the end-result of this warning? It will confirm the palingenesis of the primitive viruses which can infect the human body through water or other essentials of life and replicating itself will ensure another epidemic. Yet those, who are skeptical about it, are suggested to go through the article ‘The permafrost pandemic: could the melting Arctic release a deadly disease?’ and revisit the signal that told us about the two that we know could come out of the permafrost are anthrax and that’s pox viruses, other than that it’s Pandora’s box.’ And it would be ridiculous to be reminded of the current for-profit health care system that has accustomed people to antibiotics. An article6 by Darcy Jimenez told us that antibiotic-resistant superbugs are killing more than 35,000 people in the US every year. And this antibiotic resistance pandemic can kill annually more than the coronavirus pandemic, if not stopped immediately. Can't we call this a man-made epidemic after all these action?

 

Notwithstanding we haven't seen the slightest effort to stop it until last year. A project called ‘Predict’, which boldly identified about 160 epidemic-capable ‘corona’ viruses since 2009, was stopped by the Trump administration in an instant. About ‘Predict’, Peter Daszak, president of Eco-Health Alliance said that, 

‘It was a genius, visionary program that USAID took a big risk to fund and it’s a crying shame it was canceled7.

Source : Google Images


 He added that, 

‘I’m not confident we will learn the lessons from this, though. We saw the same thing happen after Ebola and then Zika. We are always behind with pandemics, we are flying blind. We have hit the snooze button several times and now here’s the big one’. 

Source : Google Images


Along with this the world has witnessed the insouciance tweets by D. Trump in the context of coming out from the Paris Agreement, that, 

‘The Paris Agreement isn’t working out so well for Paris. Protests and riots all over France. People do not want to pay large sums of money, much to third world countries (that are questionably run), in order to maybe protect the environment. Chanting “We Want Trump!” Love France’8

India, also, is not far behind in this regard. They are too, addicted to the game of destroying the environment by exerting the influence of political corruption. An article by renowned daily revealed that, 

A 20-year-old rail line project in the Western Ghats in Karnataka, which was rejected by several statutory bodies in the past and remained shelved amid fears the extent of irreparable damage it could cause to primary forests and unique biodiversity, has got the State Board for Wildlife (SBWL) authorities’ nod March 20, reversing its rejection move 11 days earlier.’9

Source : Google Images

 

But why can't the reinless pace of environmental destruction be stopped? However, in recent times the governments of many countries, especially the US, have made various promises and targets to prevent this but it is better not to expect too much from it. Because only a transformation of capital and surplus profit is working here. Many have identified it as Green Capitalism, but we can come to the conclusion without going into it. A recent study by Euler Hermes10 showed that how the world economic center of gravity is moving faster towards Asia (China is a leader in this regard), and it has chosen artificial intelligence as its next weapon. So to maintain the western control on the world economy the butterflies of the service industry is now flying around out of the shell of the manufacturing industry. According to this in the coming days just as the need to occupy land-forest is gone, so is the need for labor. And that is why different new research based on AI in the field of geoengineering11 and artificial meat12 is coming to the news. Everyone is saying that the days of fossil fuels or the destruction of forests and wildlife are over. News are about, 

‘more than 1,500 companies have committed to net-zero emissions by mid-century, as have 11,000 cities and at least $9 trillion in private assets under management’13.

But in return for what? Kate Cell, Climate Campaign Manager of Union Of Concerned Scientists, said in an article14 , that, by installing large solar panels in the place of more than 60 acres of dense forest. Numerous examples can be given where the face-message of protecting the environment is being uttered by the masked-motive of destroying the environment. Actually it is impossible to prevent an impending epidemic due to environmental degradation without abandoning this immense greed for profit. And new Antony told that profit is an honorable thing.

 

In March, 2019 an article ‘Past As Prologue’ by Anthony Annett and Joshua Lipsky, published in ‘Finace and Development’, has reminded us about the fall of Roman Empire due to climate crisis and endless epidemics. The illation is that 

‘The bottom line is that sustainable development is of enduring importance—whether we are talking about 130 BCE, 530, or 2030’

Whether coincidental or not is unknown, but, a very recent report informed us that the

‘Taskforce on Scaling the Voluntary Carbon Market suggested a market of 1-5 Gigatons of CO2 by 2030, with perhaps two-thirds directed at Nature Based Solutions (NBS), meaning that tens of billions of dollars of investment in NBS are potentially at stake’13.

 

Finally, whether the debate on virus is natural or artificial be, there is certain assurance of uncontrolled human consciousness behind its appearance. So it is undeniable that the epidemic is man-made. And the accompanying epidemics of future are of no difference.

 

References:

 

  1.  https://thebulletin.org/2021/05/the-origin-of-covid-did-people-or-nature-open-pandoras-box-at-wuhan/
  2.  https://www.nytimes.com/2020/01/28/opinion/coronavirus-china.html?smtyp=cur&smid=tw-nytopinion
  3. https://www.nature.com/articles/nature06536
  4.  https://www.scientificamerican.com/article/destroyed-habitat-creates-the-perfect-conditions-for-coronavirus-to-emerge/
  5.  https://unearthed.greenpeace.org/2020/07/03/arctic-permafrost-pandemic-life-uh-finds-a-way/
  6.  https://www.pharmaceutical-technology.com/features/covid-19-antibiotic-resistance/
  7.  https://www.theguardian.com/world/2020/apr/03/trump-scrapped-pandemic-early-warning-program-system-before-coronavirus
  8. https://twitter.com/realdonaldtrump/status/1071382401954267136?lang=en
  9.  https://www.hindustantimes.com/india-news/ecologists-ask-javadekar-to-stop-rail-line-across-western-ghats/story-qmOGyFkPofmE4ZMe0l1QpN.html
  10.  https://www.eulerhermes.com/en_global/news-insights/economic-insights/the-world-is-moving-east-fast.html
  11.  https://www.nature.com/articles/d41586-021-01243-0
  12.  https://www.sciencefocus.com/future-technology/the-artificial-meat-factory-the-science-of-your-synthetic-supper/
  13. https://www.wri.org/insights/corporate-financing-nature-based-solutions-what-next
  14.  https://blog.ucsusa.org/kate-cell/when-slowing-global-warming-means-cutting-down-trees-hard-choices-in-the-climate-crisis