আজ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন, ১লা জানুয়ারী (জন্মবর্ষ
১৮৯৪ সাল) - বাঙালির মনে আছে নিশ্চয় । আমি পরিসংখ্যানবিদ্যার ছাত্র । বাধ্য হয়েই একবার
সম্ভবনার (Theory
of Probability) ওপর বই কিনতে কলেজ স্ট্রিট গেছিলাম । ২০১১ সাল হবে
সেটা । সেখান থেকে পাওয়া একটা বইয়ে প্রথম পড়েছিলাম বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের
কথা, এর আগে অব্দি কেবল শুনেছিলাম । সেই প্রথম পড়লাম । পরবর্তী সময়ে আরও কিছু কিছু
পড়েছি । আর পড়েছিলাম ওঁনার জীবনের গল্প । যাঁর গবেষণার ওপর আজকের কোয়ান্টাম
ফিজিক্স দাঁড়িয়ে রয়েছে, সেই লোকটাকে শেষ জীবনটা কাটাতে হল এস্রাজ বাজিয়ে বদ্ধ ঘরের
মধ্যে । উফফ কি যন্ত্রণা । শিক্ষার মাঝিমল্লা অতিজ্ঞানী কর্তৃপক্ষের অনুমতি আর
চারপাশের “সব বেদে আছে”তে বিশ্বাসী লোকজনের চক্রব্যুহে এ যেন আর এক অভিমন্যু । কৌতূহলের
নিবৃত্তির জন্যে সত্যেন্দ্রনাথ বসুর মার্কস-শিট এবং আইনস্টাইনের চিঠিদুটির ছবি
দিলাম । সঙ্গে আমার পড়া প্রথম বইটার কয়েকটা পাতা । পরে ডিটেলে লিখব, আজ শুধুই শ্রদ্ধার্ঘ ও স্মরণ ।
![]() |

No comments:
Post a Comment
I am waiting for your valuable comment. Please comment. Thank you..