Friday, 4 October 2013

LIFE BEGINS ..............................................





আজ সকাল ৪ঃ৩৬ ......


ছাদে গেলাম আলো তখনও মৃদু নীচে চালিয়ে যাওয়া বীরেন্দ্রকৃষ্ণ আর পাশের পাড়ার মসজিদ থেকে আকাশে ভেসে আসা নামাজের ধ্বনি মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরী করছে মন অনেকদিন পর নিবিড় হচ্ছিল নিজের সাথে

হিন্দু বাঙলীর কাছে এই সকালটা অন্যান্য সাধারন সকালের মত নয় আজ ভোরে ওঠার দিন রেডিও চালিয়ে কিংবা ভিসিডিতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্লে করার দিন বাজি ফাটাবার দিন সকালটা গাঢ় হলে টিভিতে পরিচিত সিরিয়াল-কন্যাদের দেবীরূপে অভিনয় দেখার দিন সব হয় , নিজের নিয়মেই হয়

কিন্তু আজ আমার ছেলেবেলা আর হয় না , নিয়মেই হয়না রাস্তায় পুঁচকেগুলোকে এক হাতে ধূপকাঠি আর এক হাতে চিকচিকিতে কালিফটকা চকলেট বোম নিয়ে এক মোড় থেকে অন্য মোড়ে দাপাদাপি করতে দেখলে ঠোঁটে কোনে মূদু হাসি আর অন্তরে স্মৃতি জেগে ওঠে আমার ছোটবেলা আমাকে কোনোদিন নিরাশ করেনা আমার মন যখন ব্যাথা পায় কষ্ট পায় আমি তার কাছে যাই সেখানে আমার বড়দা আছে আমার বড়বেলায় তো সে নেই miss  করি কি ! না করি না করার কোনো কারণ নেই ছেলেবেলাটার সবটাতে সে আছে , সেখানেই থাকুক বড়বেলাটা আমি একাই কাটিয়েছি , কাটাবও

ইদানিং , এই বাচ্চাদের আর ভালবাসতে ইচ্ছে হয় না আসলে যে শৈশবকে আমরা বুকে আগলাতে চাই সেই শৈশব আর এদের নেই এই প্রজন্মের বাল্যে কৈশোর আসে , কৈশোরে যৌবন আর ... ... এরা অতি দূর্ভাগা স্বার্থবোধ , হিংসা , ঔদ্ধত্য , অহংকার , অসততা এবং একাকীত্ব একটা অসাড় প্রজন্মের আবির্ভাব ঘটিয়েছে এরা বোমহাতে নিছক আনন্দ করে না মানুষকে উৎপাত করে এক উল্লাস-আমোদে  মেতে ওঠে বেডরুমে , বাথরুমে এমনকি দূর থেকে গায়ে বোম ফাটিয়ে এদের ভারি মজা প্রশ্ন হয় দোষ কি খালি এদের ? না পুরোটাতো নয়ই জীবনের বেশীরভাগ অধ্যায় যে পিতামাতার আপোষ করতে , কূটকাচালি করতে আর অন্যকে কাঠি দিতে দিতে  চলে গেছে সেই পিতামাতার , অর্ধনগ্ন বিজ্ঞাপণ দেখানো সামাজিক নিম্নস্তরের নির্মাতাগনের , SSC পেয়ে পড়াশুনা ভুলে যাওয়া কিংবা ডান-বাম তেল মেরে জোটানো শিক্ষকতার পেশায় নিযুক্ত সরকারি লোকগুলো এদের , আমার আপনার কি কোনো দায় নেই ?

আলো ফুটতে শুরু করেছে বাজির তীব্র শব্দ ক্রমশ কমে আসছে রাস্তায় রাস্তায় দড়িপাকানো পোড়া খোলগুলো পড়ে আছে যে যার ঘরে ফিরে গেছে  নিয়ন্ত্রনহীন প্রবৃত্তিকে সঙ্গে নিয়ে আমি নীচে নেমে এলাম পাশ থেকে অস্পষ্ট ভাসা-ভাসা কন্ঠে কেউ যেন বলল , আর কতটা ? আমি এদিক সেদিক তাকালাম , কিন্তু থামলাম না

তারপর ... ... ... ...

No comments:

Post a Comment

I am waiting for your valuable comment. Please comment. Thank you..