এই বছরের শেষ
পদক্ষেপ ............
চারিদিকে এখন হল্লা
। আমার বন্ধুদের একটা বিশাল দল এসে জুটেছে আমার বাড়িতে । আজ রাত্রে মজলিস । জানি
না কিরকম হতে চলেছে আজ শেষ রাত্রির অন্তিম মুহূর্ত । তবে এটুকু স্পষ্ট যে রঙিন
আলোর রোশনাইতে আমি হয়ত আজ ভুলে গেলেও যেতে পারি সেই সব মানুষদের কথা যাদের মানুষ
বলেই স্বীকৃতি দেওয়া হয়নি , ভুলে যাব বৃহন্নলাদের দীর্ঘশ্বাসের বেদনাগুলো , ভুলে
যাব হাসপাতালে সদ্য বুকের ব্যাথায় ভর্তি হওয়া বাপের সেই গরীব মেয়ের হাহাকার , ভুলে
যাব রাজনৈতিক অচলাবস্থা , ভুলে যাব অর্থনৈতিক সমস্যাগুলো ইত্যাদি ইত্যাদি সব
যেগুলো খুব বেমানান খুব বোরিং কিন্তু সত্যি , ভীষনরকম সত্যি ।
কিন্তু কথা হচ্ছে
একটা নতুন বছর কি করে এত happy হতে পারে এতগুলো বাস্তব খারাপ পরিস্থিতির মধ্যে । হ্যাঁ হতে পারে যদি মদ ,
মাংস এবং অনান্য নেশাগ্রস্থতার মধ্যে থেকেও কেউ কেউ বা কয়েকজন অবস্থা বদলানোর
প্রজ্ঞা নিতে পারে অন্তরবলয়ে । আমি জানি আমি ভীষনরকম বেরসিক । কিন্তু কি আর করা
যাবে বাস্তবকে অস্বীকার করে বেঁচে থাকা যে খুব কঠিন
।
আজ আমরা হিসেব নিকেশ
করতে বসব কি কি পেলাম কি কি হারালাম কিন্তু কেউ কি এই হিসেব করতে বসব যে কি কি
আমরা দিতে পারলাম এই সভ্যতাকে ?
তবু , শুভেচ্ছা থাকল
নতুন বছরের । হল্লা এবং হাহাকারের মধ্যেই বছর আসবে এবং যাবে । আসুক এবং যাক । মেতে
উঠা ছাড়া কিছুই যে করার নেই নইলে যে
ব্যাকডেটেড হয়ে যাব , বিচ্ছিন্ন ।
No comments:
Post a Comment
I am waiting for your valuable comment. Please comment. Thank you..