Wednesday, 24 December 2014

প্রমাদের ছররা বাতিলের পিস্তল কাতিলের মুণ্ডু


  
There are those who leave behind poisons while others leave remedies. Difficult to say which is which? You have to taste.
                                                                 Rene Char
                                   In, In a Crude Mountain Shelter

অনিবার্যভাবে কেউ কেউ এসেছিল যাদের সরিয়ে রাখা অসম্ভব ছিল, আবার কেউ কেউ আসেনি যাদের আসাটা আবশ্যক ছিল কিন্তু, কেউ কেউ নিজে থেকেই সরে গেছিল আর কেউ কেউ আসতে অনেকখানি দেরি করে ফেলেছিল যাই হোক, অতঃপর আগমন নিশ্চিত এবং অস্তিত্ব অবশ্যম্ভাবী যারা গেছিল তারা বিষ ছড়িয়ে গেছিল কিনা আর যারা এসেছিল তারা প্রতিকার এনেছিল কিনা, কে জানে অনেকদিন পর মনে হতে লাগল, গেছিল এবং এনেছিল কিন্তু সকলে নয় কেউ কেউ সেসব করেছিল কিন্তু এটা এখনও বোঝা গেল না তারা কারা আর বাকিরা কারা ? বিসর্জন নাকি আগমন, বলিদান নাকি আশীর্বাদ, হীনতা নাকি মহত্ব, জঞ্জাল নাকি শস্যক্ষেত্র হায় রে, আজ এত মিথ্যে লুকাবো কোথায় ? শব্দ কম পড়ে যে !! স্তরে স্তরে মিথ্যের বাহানা চাপিয়ে আমার প্রিয় ভালবাসারা তোমাদের অবহেলা করার ক্ষমতা পাই কোথা থেকে, জানি না জানি না !!! অন্তত এটুকু তো স্থির হোক, থাকা আর না থাকার মধ্যে দেনাপাওনা বলে কিছু আছে কি নেই ? কে স্থির করবে ? তুমি, আমি না ওরা !!! কে কে কে ???
 
Copyright owner

আচ্ছা কি হয় এসবে যত অহেতুক ঝামেলা দেখো, শিরায় শিরায় কেমন বিষ বয়ে যাচ্ছে অথচ নির্বিকারভাবে আমরা মুখে চোখে রঙ লাগিয়ে নীল লুকনোর চেষ্টা চালাচ্ছি, বলা যায় কি সেসব কেবল নিরর্থক কি পাওয়া যায় আর কি হারানো যায় ভেবে দেখা যাক উঁকি দেওয়া যাক ঘুপচি গলি ঘুঁজি কিম্বা টোল ট্যাক্সে একটা ছবি আছে জানেন চোখ, কান, নাক, মুখ, গলা, বুক, হাত, পা, পেট ইত্যাদি সবকিছু নিয়ে তবে আসল ব্যাপারটা কি জানেন, শিরদাঁড়ার সবটা মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে অভিলাষ, আনন্দ, স্বপ্ন, অধিকার, অপূর্ণতা, বেদনা, ক্ষোভ, প্রতিক্রিয়া, সমাপ্তি আর এর প্রত্যেকের মাঝে মাঝে রয়ে গেল সত্যি আর মিথ্যে কোনটা কি কে যাচাই করবে ? তার চেয়ে বরং আসুন, একসাথে নেমে পড়ি সবাই  

No comments:

Post a Comment

I am waiting for your valuable comment. Please comment. Thank you..