অনেক ।
গতবছর ২রা
ফ্রেব্রুয়ারি শেষ লিখেছিলাম ব্লগের পাতায় । তারপর আর লেখার স্পৃহা অনুভব করিনি । অনিন্দ্যদা
কেবল লিখিয়ে নিয়েছিল “নিষিদ্ধ জ্ঞানবৃক্ষের আলোকময় কুঠুরি” লেখাটা, এককমাত্রা’র
জন্য - সেটা অবিশ্যি ছাপা পত্রিকা । তাছাড়া আর কিইবা লিখব ! কিইবা বলার আছে আমার !
কিছুই না ।
তবুও কথা
জমে আছে, অনেক ।
আজ কি তবে
সব কথা বলতে এসেছি । না, একেবারেই না । শুধু, জানাতে এসেছি যে জমেছে । আসলে যাদের
কাছে বলা যায়, তারা এভাবে শুনতে চায় না । তারা চায়, তাদের কাছে বসে, হাতে হাত ধরে,
কোলে মাথা রেখে বলি । তারা চায় জাপটে বুকের কাছে ধরতে । তাদের মনেও আছে অনেক কিছু
জমে । তারা বলবে না । শুধু শুনলেই তাদের সব বলা হয়ে যাবে । অনেকদিন তো হল । আর
কতদিন বল । জানি, সারাটা জীবন । তবুও তো, জিজ্ঞাসা করলে বুকের ওজন কিছুটা হাল্কা
হয় । শুধু কিছু অতীত সঞ্চয় করতে চাই না বলে কথাগুলো বলে ফেলার ঠিক আগে থেমে যাই । যেমন
এখন !
এখন শুধু
বলতে এসেছি, বলছি না মানে কিছু বলার নেই তা নয় । শুধু বলতে ইচ্ছে করছে না ।
কথা জমে থাকে।
ReplyDelete