Thursday, 31 October 2013

আমায় থাকতে দে না আপন মনে –




         শোকের কোনও উত্তাপ নেই , শুধু একটা যন্ত্রনা আছে মনের অন্তরালে যা ক্রমাগত দাউ দাউ করে জ্বলতে থাকে আমি রোজ সম্পূর্ন পুড়ে ছাই হই আবার পরেরদিন বেঁচে উঠি পূনর্বার ছাই হবার প্রস্তুতি নিয়ে আমার ভালোবাসা প্রতিদিন আমায় প্রত্যাখ্যান করে তবুও আমার অনীহা নেই তার প্রতি প্রলেপের মতন করে প্রতিরাত্রে সময় আমার বুকে এনে দেয় তীব্র বেদনার আবেশ , আমি উঠে বসি , আগলে ধরি ঝড় তোলপাড় হয় আমার স্বপ্ন , আমার অন্তরমহল প্রতিটা ভোরে আমি প্রত্যাশা করি সেই নারীর যে আমার ভালবাসাকে নয় আমায় ভালবাসবে সেই নারী যে তার আঁচল দিয়ে আমার ভয়ে ভরা শরীর থেকে ঘাম মুছিয়ে আমার মুখ টেনে নেবে তার বুকে আমি খুঁজে পাব জন্মকালীন স্নেহের অপার স্পন্দন কিন্তু সেই নারী বোধহয় এখন মরে গেছে
         
          আমি দেখেছিলাম কীভাবে আমার স্বপ্নের নারী মরে গেছিল কীভাবে চোখ বন্ধ হয়েছিল তার একটা কথাও আমি তখন বলে উঠতে পারিনি হয়তো আজও পারব না কেননা সেই মৃত্যুর কোনও প্রতিলিপি নেই শুধুমাত্র একপ্রকার অনন্ত অভিলাষ ছিল
    
           এখন দিন শেষ হয়ে এলে ঝরে পড়া রক্তিম সন্ধ্যায় তার মুখ আমার কাছে আসে সেখানে চিহ্ন আছে অবরোধের , সেখানে ঘৃণায় ভরা একটা প্রবল ষড়যন্ত্র আছে আমি তার পায়ে ধরে মিনতি করি আমাকে মুক্তি দেবার কিন্তু সে তার সমস্ত শক্তি দিয়ে আমার প্রত্যেকটা রোমকূপে ঢেলে দেয় বিষ আমি ছটফট করতে থাকি আর সে হাসতে থাকে উন্মাদের মত
        
        আজ আমি নিজেকে তার মত করে সাজিয়ে ফেলেছি তার বিষকেই আমি আমার বেঁচে থাকার আবরন করে বুনেছি জীবনের জাল সে জানে না প্রত্যাখ্যানেই খুঁজে নিয়েছি প্রত্যাশাহীন গন্তব্য এখন আমি রোজ অপেক্ষা করি এই ভেবে যে , আমাকে পুড়িয়ে তুমি খুঁজে পাও সুখ , যে সুখ আমি দিতে পারিনি অন্তত নিজেকে আজ সঁপে দিয়ে যদি দিতে পারি সেই আনন্দ তবে তাই হোক শুধু তুমি জানবে না , জানবে না কোনোদিনও

2 comments:

I am waiting for your valuable comment. Please comment. Thank you..